ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুলাই, ২০২৬ ১০:২৪ পিএম

রংপুরে নারীর গোসলের নগ্ন ভিডিও ধারণ, দুই যুবক কারাগারে

রংপুরে নারীর গোসলের নগ্ন ভিডিও ধারণ, দুই যুবক কারাগারে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় এক নারীর গোপনে গোসলের নগ্ন ভিডিও ধারণ করে যৌন সম্পর্ক করার ও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হুমকির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৪ জুলাই) দুইজনকেই পন্যগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আরপিএমপি হারাগাছ থানাধীন রংপুর সিটির আট নম্বর ওয়ার্ডের মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) ও একই এলাকার মজমুলের ছেলে মোকারেম মোকা (২০)।

মামলার তদন্তকারী রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদি হয়ে এমদাদুল হককে আসামি করে হারাগাছ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পরই অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এমদাদুল জানা, সে প্রতিবেশী ভাজিতার মোকারেম মোকার কাছ থেকে গোসলের নগ্ন ভিডিও নিয়েছেন।

পরে অভিযান চালিয়ে মোকারেমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মোকারেম জানায়, প্রায় সাত মাস আগে ভুক্তভোগী নারী নিজ বাড়িতে ওয়াসরুমে গোসল করছিল। এ সময় সে গোপনে গোসলের নগ্ন ভিডিও ধারণ করে। দীর্ঘদিন পর ২০ জুলাই সোমবার বিকেলে ওই নারীর হোয়াটস্অ্যাপ নম্বরে গোসলের নগ্ন ভিডিও পাঠিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।

আরও পড়ুন

কিন্তু ওই নারী কোন সাড়া না দেয়ায় সেই ভিডিও প্রতিবেশী চাচা এমদাদুলের হোয়াটস্অ্যাপে পাঠিয়ে দেয় মোকারেম। পরে ২২ জুলাই দিনগত গভীর রাতে ওই নারীর হোয়াটস্অ্যাপ নম্বরে গোসলের নগ্ন ভিডিও পাঠিয়ে দেয় এবং তার সাথে যৌন সম্পর্ক করার ম্যাসেজ পাঠায় এমদাদুল।

মামলার তদন্তকারী এসআই মাহাবুব রহমান বলেন, আটক দুইজনের মোবাইলে ওই নারীর গোসলের নগ্ন ভিডিও এবং হোয়াটস্অ্যাপে ম্যাসেজ পাওয়া গেছে। দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুইজনকেই রংপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

রংপুর মেট্টোপরিটন আদালত কোর্ট পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী জানান, হারাগাছ থানায় পর্নোগ্রাফি আইনে মামলায় গ্রেফতার দুইজনকেই আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, নারীর দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে নারীর গোসলের নগ্ন ভিডিও ধারণ, দুই যুবক কারাগারে

বগুড়ায় বাড়িতে অগ্নিকান্ড

জনতা ব্যাংক পিএলসি-এর ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশে এসে বড় ঘোষণা আতিফ আসলামের

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. ও ক্রেডেন্স হাউজিং লিমিটেড-এর মধ্যে হোম লোন সুবিধা প্রদানে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর