ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৬:৪৯ পিএম

বগুড়ার শেরপুরে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

সংগৃহীত,বগুড়ার শেরপুরে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বজ্রপাতে শান্ত (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা (নলার পুকুরপাড়) গ্রামের শাহিনের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা (নলার পুকুরপাড়) গ্রামের শাহিনের ছেলে শান্ত বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গেলে হঠাৎ করেই সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। এই সময় এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম সিরাজ জানান, বজ্রপাতে শান্ত নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে বজ্রপাতে যুবকের মর্মান্তিক মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বিমানবন্দরে আর্জেন্টিনার ফুটবল সভাপতির মোবাইল জব্দ করল এফবিআই

চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

আদালত চত্বরে ফের হামলার শিকার ফাহিমা হত্যা মামলার প্রধান আসামি

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার