ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৫:২৩ পিএম

আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্যসহ আটক দুই ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার(২৩ জুলাই) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।  

দণ্ড পাওয়া আসামিরা হলেন, দাইরাদী এলাকার ফরহাদ (২৭) এবং মাহিন (২৬)। আদালত ফরহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।

একই সঙ্গে মাহিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাজাপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

গ্যাসের সংকট অনেকদিন থেকে, সরকার চুপচাপ : সিএনজি চালক

কৈশোর স্বাস্থ্যসেবায় ভলান্টিয়ার পিয়ার লিডার (VPL) মডেল সুপারিশ

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

ঢাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা

টেকনাফ নাফ নদী থেকে বিপুল ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক