ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৪:৪৭ পিএম

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

সংগৃহীত,তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সতর্ক থাকতে বলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইদানিং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে।

এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটিমাত্র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট (ব্লু ব্যাজ) রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

আরও পড়ুন

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে এসব পেজ থেকে প্রচারিত কন্টেন্ট আমলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

বাগেরহাটের শরণখোলায় হাসপাতাল থেকে নার্সের লাশ উদ্ধার

বগুড়া মহানগরের চাঁদনীবাজার ফল ব্যবসায়ীদের অবস্থান

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের

ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী সাফল্য পেতে ছুটির প্রয়োজন