ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ০৪:২২ পিএম

 ডব্লিউএফপি

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ

সংগৃহীত,বগুড়ায় চিকিৎসকের ওপর হামলা

খাদ্য উৎপাদনে বাংলাদেশ মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের মুখে পড়তে পারে। এতে আনুমানিক ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে ধারণা করা হচ্ছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমানে দেশটিতে মজুদ থাকা ইউরিয়া অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করার মতোই রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইউরিয়ার দাম বর্তমানে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন


ডব্লিউএফপি আরও জানিয়েছে, চলমান এ সংকটের ফলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের : ওয়াশিংটন পোস্ট

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

নেসকো’র প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়লো

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১