বগুড়ায় সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন
শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া সাতামাথা থেকে মহাসড়কমুখী প্রবেশদ্বারের সড়কের দুধারে এবং বিভাজকের ওপর জমে থাকা বর্জ্য, পলিথিন, কাঁদামাটি এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করে মহানগরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন।
বগুড়া সিটি কর্পোরেশনের নিয়মিত ওয়ার্ড পর্যায়ে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে মহানগরের সাতমাথা টু মাটিডালী, তিনমাথা টু সাতমাথা এবং বনানী থেকে সাতমাথা সড়কের উভয়পাশে ও সড়ক বিভাজকের ওপরে জমে থাকা বর্জ্য, কাদামাটি ও ময়লা অপসারণ করছেন তারা। এছাড়াও সড়ক বিভাজকের আগাছা পরিষ্কারসহ নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো সড়কের উভয়পাশের ময়লা-আবর্জনাও অপসারণ করছেন তারা। সিটি কর্পোরেশনের ৩৫৭ পরিচ্ছন্নকর্মী মহানগরের বিভিন্ন পয়েন্টে একযোগে বিকেল পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
এ বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলম বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রেখেছে। এরই অংশ হিসেবে এই অভিযান চলছে। সপ্তাহে অন্তত দুই দিন বা সুবিধাজনকভাবে মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সিটি প্রশাসনের।
আরও পড়ুন
মন্তব্য করুন





_medium_1784802823.jpg)


