ভিডিও বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুলাই, ২০২৬ ১২:৩২ এএম

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ : সারজিস আলম

ছবি : সংগৃহীত, গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ : সারজিস আলম

লালমনিরহাটে আয়োজিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, গণভোটকে অবৈধ বলা হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

বুধবার (২২ জুলাই) রাতে কালীগঞ্জ উপজেলার কাকিনা বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই পথযাত্রা’ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সার্জিস আলম বলেন, “সালাহউদ্দিন আহমেদ দেশে বা বিদেশে যেখানেই থাকুন, যদি এই গণভোট অবৈধ হয়, তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, আপনাদের দলের বিএনপি সরকারও অবৈধ।”

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে। একইভাবে বর্তমানেও খাল খনন প্রকল্পকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, শ্রমিক দিয়ে খাল খননের কথা বলা হলেও পরে ড্রেজার দিয়ে কাজ করা হয়েছে এবং এ প্রকল্পে অনিয়ম ও লুটপাট হয়েছে। তার দাবি, বিএনপির নেতাদের অনুমোদন ছাড়া অনেক ক্ষেত্রে ঠিকাদাররা কাজ শুরু করতে পারেন না।

আরও পড়ুন

সার্জিস আলম আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে দায়িত্ব পেতেও রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অতীতে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা কিছু জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা ভেবেছিলেন ভবিষ্যতে উচ্চপদে আসীন হবেন, কিন্তু এখন অনেকেই চাকরিতে নেই।

সভায় এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী জেলার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও ওষুধের সমন্বয়ের অভাব রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, জেলার ত্রাণ ব্যবস্থাপনাতেও বৈষম্য রয়েছে।

এনসিপির লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দিন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ : সারজিস আলম

চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যারা

বাঁচতে চায় ফুসফুস ক্যান্সারজনিত রোগে আক্রান্ত অসহায় আব্দুল মজিদ

বগুড়ার সোনাতলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন : দুর্ভোগ চরমে

সিরাজগঞ্জের তাড়াশে শাহী মসজিদের ছয়টি ফ্যান চুরি

বগুড়া ফতেহ আলী বাজারের ব্যবসায়ী আলাল হত্যা মামলার পাঁচ আসামির জামিন নামঞ্জুর