ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৮:৩৫ পিএম

যেমনটা দেখতে চান পূজা চেরী’কে

পূজা চেরী

আনন্দনগর প্রতিবেদক : কিছুদিন আগেই বাগদান সেরেছেন হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। তবে তার হবু বর কে, তা তিনি জানাননি। পূজা চেরী জানান সময় হলেই তিনি সবাইকে জানিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

এদিকে আপাতত নতুন কোনো সিনেমার খবরে না থাকলেও পূজা চেরীর ভক্তরা এখনো তাকে ‘পোড়ামন টু’ সিনেমার মতো সিনেমায় দেখার প্রত্যাশা ব্যক্ত করছেন। যদিও সিনেমাতে পূজা চেরীর অভিষেক হয়েছিলোপ শিশুশিল্পী হিসেবে। পরবর্তীতে ‘নূরজাহান’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় নায়িকা হিসেবে পূজার অভিষেক হয়। কিন্তু রাযহান রাফির ‘পোড়ামন টু’ সিনেমাতে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন। এরপর তিনি একে একে ‘দহন’,‘ গলুই’,‘ শান’,‘ জি¦ন’,‘ লিপস্টিক’সহ আরো বেশকিছু সিনেমায় অভিনয় করেন। তবে পূজা চেরী’ তার অভিনীত ‘পোড়ামন টু’এর জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি। তার ভক্ত দর্শকেরা এখনো তাকে ‘পোড়ামন টু’ টাইপের সিনেমায় দেখতেই বেশি আগ্রহী।

আরও পড়ুন

পূজা চেরী বলেন,‘ একজন শিল্পী হিসেবে আমাকে সব ধরনের সিনেমাতেই কাজ করার জন্য প্রস্তুত থাকতে হয়। হ্যাঁ, এটা সত্যি আমার ভক্ত দর্শকের আমাকে ঘিরে একটা ভালোলাগা আছে, ইচ্ছে আছে। তারা পোড়ামন টু-টাইপের সিনেমায় আমাকে আরো বেশি দেখতে চায়। কিন্তু এটাতো আসলে মূলত নির্ভর করে সময় এবং পরিচালকের উপর। তিনি কী গল্প নিয়ে সিনেমা নির্মাণ করবেন এবং সেই সিনেমা যারা প্রযোজনা করবেন তাদের ইচ্ছের উপর নির্ভর করে। আমি শিল্পী হিসেবে আমার সাধ্যমতো নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য প্রস্তুত থাকি সবসময়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেমনটা দেখতে চান পূজা চেরী’কে

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশনে আবারও বাইকারদের লম্বা লাইন

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

প্রচারে আসছে তাদের ‘কর্মফল’