ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৭:১৫ পিএম

নিজেকে প্রস্তুত করছেন শবনম

শবনম

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তী নায়িকা শবনম ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন। এরইমধ্যে তিনি অবহিত হয়েছেন যে আগামী মাসের মাঝামাঝি সময়ে হয়তো এই সম্মাননা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি গ্রহন করবেন। এবারই প্রথম শবনম বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। যে কারণে এই ধরনের অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কী বলতে হবে তারই প্রস্তুতি নিচ্ছেন তিনি।

শবনম বলেন,‘ এরইমধ্যে আমাকে মন্ত্রনালয় থেকে ফোন করা হয়েছে। মোটামুটি বলা হয়েছে যে আগামী মাসের মাঝামাঝি সময়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে আমার হাতে আজীবন সম্মাননা তুলে দেয়া হবে। যেহেতু বাংলাদেশে এটাই প্রথম আমার রাষ্ট্রীয় স্বীকৃতি হতে যাচ্ছে এবং অনুষ্ঠানে আমাকে যেহেতু কিছু বলতে হবে, তাই আমাকেও বলার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। কারণ আমার বয়স হয়েছে। অনেক কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলি। তাই আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। আমি রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের মানুষের প্রতি, বাংলা সিনেমার দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাকে এখনো তারা ভালোবাসেন। দর্শকের ভালোবাসা নিয়েই আমি আজও মনে বেশ সুখ নিয়েই বেঁচে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

শবনমের আসল নাম ঝর্ণা বসাক। তার বাবা ননী বসাক ছিলেন একজন প্রখ্যাত ফুটবলার। তার মা উষা বসাক। ননী বসাকের সঙ্গে প্রয়াত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা খান আতাউর রহমানের পরিচয় ছিলো। বলা যায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শবনম যখন পুরান ঢাকার বুলবুল ললরিতকলা একাডেমি’তে নাচ শিখতেন সেই সময় একবার রাজধানী ইস্কাটনে বুলবুল ললিতকলা একাডেমি আয়োজিত একটি অনুষ্ঠানে অনেকের সঙ্গে শবনমও নৃত্য পরিবেশন করেন। সেখানে ছিলেন খান আতাউর রহমান। শবনমকে ভালোলেগে যায় খান আতার। তার বাবার সেঙ্গ যোগাযোগ করেন খান আতা। পরবর্তীতে জহির রায়হানের ‘কখনো আসেনি’ সিনেমায় খান আতার বোনের চরিত্রে প্রথম সিনেমাতে অভিনয় করেন শবনম। এরপর একে একে শুরু হলো সিনেমায় তার পথচলা। নায়ক রহমানের বিপরীতে মুস্তাফিজের পরিচালনায় নায়িকা হিসেবে শবনমের প্রথম সিনেমা ছিলো ‘হারানো দিন’। এই সিনেমায় শবনমের লিপে যাওয়া ফেরদৌসী রহমানের গাওয়া ‘আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি’ গানটি এখনো জনপ্রিয়।

আরও পড়ুন

শবনম পুরান ঢাকার বাংলা বাজার স্কুল থেকে এসএসসি দিয়েছিলেন। এরপর আর পড়াশুনায় সময় দেয়া হয়ে উঠেনি তার। দেশ স্বাধীনের পর শবনম অভিনীত প্রথম বাংলা সিনেমা ছিলো অশোক ঘোষের ‘নাচের পুতুল’। নাচের পুতুল’ সিনেমার বিখ্যাত গান ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’। এতে তার বিপরীতে ছিলেন নায়ক রাজ রাজ্জাক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে প্রস্তুত করছেন শবনম

দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

গ্রাহকদের পিঁপড়া খাইয়ে শাস্তির মুখে রেস্তোরাঁ মালিক

চার্জিং অ্যাংজাইটি দূর করছে ভিভো ওয়াই৫০০

বগুড়ার শিবগঞ্জে ৫টি ওষুধের দোকানে জরিমানা

প্রাণ গ্রুপে ম্যানেজার নিয়োগ, ২৫ বছর হলেই আবেদনের সুযোগ