বগুড়ার শিবগঞ্জে ৫টি ওষুধের দোকানে জরিমানা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ টি দোকানের মোট ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বেলা ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত শিবগঞ্জ পৌর এলাকা ও আমতলী বাজারের বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। অভিযানে সহায়তা করেন বগুড়া ঔষধ প্রশাসনের কর্মকর্তা জেসমিন বেগম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ডাক্তারের স্যাম্পল ওষুধ রাখা এবং ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজের নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখার দায়ে পাঁচটি মামলায় মোট ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

_medium_1784722386.jpg)
_medium_1784720694.jpg)
_medium_1784719393.jpg)





