ভিডিও সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৮:৩২ পিএম

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

সংগৃহীত,ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে মিসাইল দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার স্থানীয় সময় ২টা ৪৮ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। 

বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হামলার পর লারাকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামলার তীব্রতা কতটা বেশি ছিল সেটি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরূপণ করছে। এখন দেখা হচ্ছে কোথায় মিসাইল আঘাত হেনেছে এবং এটির প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।— উল্লেখ করেছে তাসনিম নিউজ।

আরও পড়ুন

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে গত ১০ দিনের বেশি সময় ধরে ইরানে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর জবাব হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এরমধ্যে জর্ডানে ইরানের হামলায় অন্তত দুই মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নসংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত দুই সপ্তাহে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা আহত হয়েছেন। তবে এসব তথ্য এখন প্রকাশ করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তার স্বার্থে হতাহতের বিষয়টি গোপন রাখা হচ্ছে।

সূত্র : তাসনিম নিউজ, সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে পানশী নৌকাবাইচ

রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

অর্থের জন্য কারো পড়াশোনা হবে না বর্তমান সরকার সেটা বিশ্বাস করে না মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

নওগাঁর মান্দায় বৃদ্ধকে তুলে নিয়ে ইটভাটায় নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক

সর্বজনীন পেনশন স্কিম সকল পেশার মানুষের আর্থিক নিরাপত্তা দিবে : ড. মো. সুরাতুজ্জামান