ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০২:৩৪ পিএম

হজের প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

হজের প্যাকেজ ঘোষণা,সর্বনিম্ন ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, , ছবি: সংগৃহীত।

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুই হজ প্যাকেজ ঘোষণা করেন। প্যাকেজে হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, এবার (২০২৭) সরকারি মাধ্যমে দু’টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১ এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-‌২ এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

আরও পড়ুন

তিনি জানান, ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মন্ত্রী বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনায় অতিরিক্ত তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা যাবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ-২ এ উল্লিখিত সেবা-সুবিধা কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

ফাইনালে মাঠে নামার আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য নিয়ে রহস্য!

আবারও পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর জাতীয় পর্ব

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার