ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ১০:৫৪ এএম

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ , ছবি: সংগৃহীত।

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।দগ্ধ ব্যক্তিরা হলেন- মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং ভাগ্নি আপছা (৮)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, বাসার ভেতরে গ্যাস জমে থাকার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের তিন সদস্য দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লাইন থেকে লিকেজ হওয়ায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে বৈদ্যুতিক সুইচ চালু করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা থেকে আসা তিনজনের অবস্থাই খুবই আশঙ্কাজনক। তাদের মধ্যে শাহিনের শরীরের ৫০ শতাংশ, স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু আপছার ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

ফাইনালে হারের পর নীরবতা ভেঙে মেসির বার্তা

তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জর্ডানের

মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের

তারকাদের রাজনীতিতে টেনে এনে সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষতি করা হয়েছে