ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০১:৫৩ পিএম

আবারও পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী, , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান হামলা-পাল্টা হামলার উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি।

ইরানি স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সঙ্গে রয়েছে। প্রতিনিধিদলে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের গভর্নর জেনারেল, উপস্বরাষ্ট্রমন্ত্রী, নগর উন্নয়ন ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী, ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানির প্রধান এবং কৃষিমন্ত্রীর বিশেষ প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

পাকিস্তানে পৌঁছানোর পর গণমাধ্যমকে মোমেনি জানান, এই সফরের মূল উদ্দেশ্য হলো দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা বাড়িয়ে নিয়ে যাওয়া। তিনি আরো উল্লেখ করেন, দুই দেশ আগেই নিজেদের দ্বিপক্ষীয় বাণিজ্য তিন গুণেরও বেশি বাড়িয়ে বছরে ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলারে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে।

আরও পড়ুন

অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো প্রসারিত করতে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাগুলোকে সমর্থন জানাতে উন্মুখ হয়ে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর জাতীয় পর্ব

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস বাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টার

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

দিল্লিতে ছাত্র আন্দোলনের পর প্রথমবার মুখ খুললেন মোদী

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০