ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০১:১৭ পিএম

দিল্লিতে ছাত্র আন্দোলনের পর প্রথমবার মুখ খুললেন মোদী

দিল্লিতে ছাত্র আন্দোলনের পর প্রথমবার মুখ খুললেন মোদী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় সরকারের নেওয়া পদক্ষেপের পক্ষে সাফাই গাইলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার (২১ জুলাই) বিজেপি’র নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) পার্লামেন্টারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট’র প্রশ্নফাঁসের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠক শেষে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, নিট পরীক্ষা প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন যে, প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসার সাঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা নিয়েছে। ১৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে নিট পুনঃপরীক্ষাকে অগ্রাধিকার দিয়ে সফলভাবে সম্পন্ন করা হয়েছে এবং কোনো বিলম্ব ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন

বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি চান, অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে এ ধরনের গুরুতর অপরাধের ঘটনা আর না ঘটে। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে ছাত্র আন্দোলনের পর প্রথমবার মুখ খুললেন মোদী

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

আগামী পাঁচদিন সারাদেশেই ভারি বৃষ্টির আভাস

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজশাহীতে রেলপথ অবরোধে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার