ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ১০:৫৫ পিএম

ভারি বর্ষণে সিরাজগঞ্জ শহরে হাঁটুপানি

ভারি বর্ষণে সিরাজগঞ্জ শহরে হাঁটুপানি

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ভারি বর্ষণে তলিয়ে গেছে সিরাজগঞ্জ শহরের অলি-গলিসহ প্রধান প্রধান রাস্তাঘাট। কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমর সমান। পৌর এলাকার অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। জমে থাকা পানি নিষ্কাশনে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

গতকাল রোববার গভীর রাত থেকে শুরু হওয়া এই বর্ষণ দুপুর পর্যন্ত চলমান ছিল। শহরের অধিকাংশ দোকানসহ সরকারি অফিস আদালতে জনগণের উপস্থিতি কম লক্ষ্য করা যায়। টানা বৃষ্টিতে অন্তত ১৫০টি পরিবারের বসতঘরে পানি প্রবেশ করেছে বলে জানান শহরের কোবদাসপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল। তাড়াশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর বলেন, জলাবদ্ধতার মূল কারণ শুধু অপর্যাপ্ত ড্রেন নয় সঠিক পরিকল্পনার অভাব একটি বড় কারণ। গত কয়েক বছরে অনেক প্রাকৃতিক খাল সংকুচিত করে কংক্রিটের ড্রেনে রূপান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এতে পানির ধারণক্ষমতা ও স্বাভাবিক প্রবাহ দুটোই কমে গেছে। একইসাথে নদী ও খালের সাথে শহরের নিষ্কাশন ব্যবস্থার কার্যকরভাবে সংযোগ করা হয়নি। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌর প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, নিয়মিত ড্রেন পরিস্কার করছি। ড্রেন থেকে তোলা নরম কাদা মাটি বৃষ্টির পানিতে ধুয়ে আবার ড্রেনে চলে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারি বর্ষণে সিরাজগঞ্জ শহরে হাঁটুপানি

দিনাজপুরের বিরামপুরে বীর মুক্তিযোদ্ধা আয়েশ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বগুড়ার কাহালুতে ক্রীড়া সামগ্রী ও রিং স্লাব বিতরণ করলেন এমপি মোশারফ

স্ত্রী হত্যার পর বিদেশে পালানোর চেষ্টা, বিমানবন্দরে স্বামী আটক

নীলফামারীর ডিমলায় সড়কের বেহাল দশা ভোগান্তিতে শিক্ষার্থী ও রোগীরা

বিভেদ ভুলে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে : বগুড়ায় জামায়াত বক্তারা