ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ১০:১৪ পিএম

রংপুরে মাদকসহ দুই তরুণ-তরুণী গ্রেফতার

রংপুরে মাদকসহ দুই তরুণ-তরুণী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৪শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা। আজ সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী সাপটিবাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে সুমন মিয়া (২৮) ও একই জেলার দেউতিরহাট পঞ্চগ্রাম এলাকার লুৎফর রহমানের মেয়ে লুনা আক্তার সুমি (২৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে রংপুর জেলার গঙ্গাচড়ার তালুকহাবু এলাকায় নিশাত বেনারসি দোকানের সামনে চলন্ত একটি মোটরসাইকেল থামানোর জন্য সিগনাল দেয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল চালক ও আরোহী পালানোর চেষ্টা করে।

আরও পড়ুন

পরে তাদের আটক করে মোটরসাইকেল তল্লাশীর সময় সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৪শ’ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য চার লাখ আশি হাজার টাকা।

এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে মাদককারবারি সুমন মিয়া ও লুনা আক্তার সুমিকে গ্রেফতার করা হয়। রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, মাদককারবারি দুইজনের বিরুদ্ধে গঙ্গাচাড়া মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মাদকসহ দুই তরুণ-তরুণী গ্রেফতার

অবকাঠামো সংকটে কমে আসছে বগুড়ার রপ্তানি বাণিজ্য

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে শিশু নিখোঁজ

পাবনায় আ’ লীগ ও ছাত্রলীগের ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকল্পের নামে জনগণের টাকা আত্মসাৎ করলে সরকার ছাড় পাবে না : সারজিস আলম

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে ৩০ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার