ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ১০:২৫ পিএম

বিভেদ ভুলে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে : বগুড়ায় জামায়াত বক্তারা

বিভেদ ভুলে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে : বগুড়ায় জামায়াত বক্তারা

বগুড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই অভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা” শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, চব্বিশের জুলাইয়ে ফ্যাসিবাদী দমননীতির বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শ্রমজীবী সর্বশ্রেণির মানুষ যেভাবে রাজপথে এক কাতারে দাঁড়িয়েছিলো, ঠিক তেমনি ভাবে মজবুত ঐক্য গড়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

জুলাইয়ের সকল শক্তিকে বিভেদ ভুলে শহীদদের আকাঙকা বাস্তবায়ন করতে হবে। গতকাল সোমবার বিকেলে শহরের নবাববাড়ীস্থ টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া মহানগর ও জেলা জামায়াত আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ ও বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

সেমিনারে বক্তারা বলেন, চব্বিশের জুলাইয়ে ফ্যাসিবাদী দমননীতির বিরুদ্ধে রাজপথে এক কাতারে দাঁড়িয়েছিলো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শ্রমজীবী সর্বশ্রেণির মানুষ। কোনো রাজনৈতিক দলের নির্দেশে সরাসরি নয় বরং অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করতেই তারা পথে দাঁড়িয়েছিল।

আরও পড়ুন

রাজনৈতিক ছাত্র সংগঠনের অনেকেই সংযুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করতে সহায়ক ভূমিকা পালন করেছে। এই আন্দোলনে অনেকেই রক্ত দিয়েছেন, হারিয়েছেন প্রিয়জন, কেউ পঙ্গু হয়েছেন, কেউ এখনো হাসপাতালের বিছানায়। এসব ত্যাগ শুধু ব্যক্তিগত নয়, একটি প্রজন্মের সম্মিলিত আত্মদানের প্রতিচ্ছবি। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বশ্রেণি-পেশার মানুষের জনগণের অংশগ্রহণের ফলেই সফল হয়েছে জুলাই বিপ্লব।

সেমিনার সঞ্চালনা করেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান ও মহানগর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে : বগুড়ায় জামায়াত বক্তারা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: শামা ওবায়েদ

রংপুরে মাদকসহ দুই তরুণ-তরুণী গ্রেফতার

অবকাঠামো সংকটে কমে আসছে বগুড়ার রপ্তানি বাণিজ্য

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে শিশু নিখোঁজ

পাবনায় আ’ লীগ ও ছাত্রলীগের ৩৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা