ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০১:১৮ পিএম

এটি মেসির ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ: মনির খান

এটি মেসির ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ: মনির খান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ফুটবল জাদুতে বুদ গোটা বিশ্ব। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে পুরো আসরে প্রতিপক্ষের জলে জড়িয়েছেন ৮ গোল, সঙ্গে সতির্থী লেখায়াড় দিয়ে করিয়েছেন ৪টি গোল। ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। তবে মেসি গোল সংখ্যায় পিছিয়ে থাকায় গোল্ডেন বুট পেয়েছেন ১০ গোল করা ফরাসি ফুটবলার কিলিয়ান এম বাপ্পে। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মনির খান লেখেন, ‘২০২২ বিশ্বকাপের তুলনায় ২০২৬ বিশ্বকাপে মেসি আরও ভয়ংকর ও কার্যকর ছিলেন। ব্যক্তিগত পারফরম্যান্স, গোল, অ্যাসিস্ট, সুযোগ সৃষ্টি এবং পুরো দলের খেলায় প্রভাব- সবকিছু বিবেচনায় এটি মেসির ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ।’

তিনি আরও বলেন, গোল্ডেন বল না পাওয়ায় তার কোনো আক্ষেপ নেই। কারণ, আগের দুটি বিশ্বকাপে মেসি এই সম্মান অর্জন করেছেন। তবে তার মতে, এবারের পারফরম্যান্স বিবেচনায়ও গোল্ডেন বলের অন্যতম যোগ্য দাবিদার ছিলেন আর্জেন্টাইন এই অধিনায়ক।

আরও পড়ুন

মনির খান আরও দাবি করেন, যারা দীর্ঘদিন ধরে মেসিকে ‘ফিফার প্রিন্সেস’ বলে সমালোচনা করেন, তাদের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই। তার ভাষ্য, ‘মেসি যদি সত্যিই ফিফার বিশেষ সুবিধা পেতেন, তাহলে এবারও গোল্ডেন বল তার হাতছাড়া হতো না। আর যদি পেতেন, সেটি মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই পেতেন।’

বিশ্বকাপ শেষে মেসির পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। সেই আলোচনায় এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন সংগীতশিল্পী মনির খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটি মেসির ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ: মনির খান

ককরোচ জনতা পার্টির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, উত্তপ্ত দিল্লি

শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

পাসপোর্টে যুক্ত হলো ‘ইসরায়েল ব্যতীত’

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম