বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে প্রিয় দলের বিনোদন ডেস্ক পরাজয়েও ভালোবাসা কমেনি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খানের।
স্পেনের শিরোপা জয়ে অভিনন্দন জানিয়ে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ জায়েদ খানের
ফাইনাল শেষ হওয়ার পর সামাজিকমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দেন এই অভিনেতা। সেখানে তিনি নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানানোর পাশাপাশি আর্জেন্টিনার প্রতিও অটুট সমর্থনের কথা জানান। জায়েদ খান লেখেন, অভিনন্দন স্পেন। ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে। শুভ কামনা আর্জেন্টিনা পরবর্তী বিশ্বকাপের জন্য। আমরা সব সময় তোমাদের সাথে আছি। ভালোবেসেছিলাম ম্যারাডোনার জন্য আর্জেন্টিনাকে। সারাজীবন ভালোবেসে পাশে আছি।
স্ট্যাটাসটি প্রকাশের পরই সামাজিকমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কেউ স্পেনকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন, আবার অনেক আর্জেন্টিনা সমর্থক জায়েদ খানের বিশ্বস্ত সমর্থনের প্রশংসা করেছেন।
বিশ্বকাপজুড়েই দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকাকে প্রিয় দলের পক্ষে সরব থাকতে দেখা গেছে। সেই তালিকায় ছিলেন জায়েদ খানও। ফাইনালের পরও পরাজিত দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা দিয়ে তিনি আলোচনায় উঠে এসেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








