ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ১২:২৩ পিএম

স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক: নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ১২০ মিনিটের টানটান উত্তেজনার ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর পাশাপাশি উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস।

স্পেনের জয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

স্প্যানিশদের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়িকা শবনম বুবলীও দলটিকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এই শিরোপার যোগ্য। ফিফা বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন।’

আরও পড়ুন

অন্যদিকে, স্পেন দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে মাতলেন শাকিব-বুবলী-অপু

গোল্ডেন বুট এমবাপ্পে, বল রদ্রি : আর কে পেলেন কোন পুরস্কার

জুলাই গণ—অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

পূর্ণ সামরিক বিজয়ের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হতে পারে: আব্বাস আরাঘচি