ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৮:৫৯ পিএম

বগুড়ার ধুনটে কৃষক হত্যা মামলা পিবিআইতে হস্তান্তর

বগুড়ার ধুনটে নিহত কৃষক

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে কৃষক নুরুল ইসলামকে কান কেটে ও চোখ উপড়ে হত্যার অভিযোগে করা মামলাটি প্রায় ৮ মাস পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। বাদির আবেদনের প্রেক্ষিতে মামলাটি শেরপুর থানা থেকে পিবিআই বগুড়া কার্যালয়ে হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিশ্চিতপুর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের সঙ্গে তার ভাতিজা প্রতিবেশী নাজিম উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনার জেরে ২০২৫ সালের ১৯ নভেম্বর নাজিম উদ্দিন তার চাচা নুরুল ইসলামকে হত্যার হুমকি দেয়।

এমন অবস্থায় ২০২৫ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় প্রতিবেশী রুবা খাতুন নামে এক গৃহবধূ পুলিশের ভয় দেখিয়ে কৌশলে নুরুল ইসলামকে বাড়ি থেকে বের করে নেয়। এরপর থেকে কৃষক নুরুল ইসলামকে খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় নুরুল ইসলামের ছেলে শিক্ষক ইমদাদুল হক মিলন ধুনট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

পরে ২০২৫ সালের ২২ নভেম্বর সকাল ১০টায় বাড়ির অদুরে ধান ক্ষেতের মাঝে কান কাটা ও চোখ উপড়ানো নুরুল ইসলামের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে ইমদাদুল হক মিলন বাদি হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় কোন আসামির নাম উল্লেখ না থাকলেও আরজিতে নাজিম উদ্দিন ও রুবা খাতুনের নাম উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

শেরপুর থানা এলাকায় মৃতদেহ পড়ে থাকায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পর উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে দীর্ঘদিন হত্যাকান্ডের কোন রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ পরিস্থিতিতে মামলার বাদি ও নিহতের স্বজনেরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এছাড়া মামলা তদন্তে পুলিশের ভুমিকা নিয়েও বাদির মনে অসন্তোষের সৃষ্টি হয়। ফলে হত্যার ন্যায় বিচার দাবি করে ১২ এপ্রিল মামলার তদন্তভার থানা পুলিশ থেকে পরিবর্তন করে পিবিআই’র কাছে দেওয়ার আবেদন করেন মামলার বাদি।  

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া পিবিআই’র উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, দুই দিন আগে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছি। মামলার নথিপত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে সার ডিলারে ১৫ হাজার টাকা জরিমানা গুদাম সিলগালা

যে দলই করি না কেন সবার আগে মানুষের পক্ষে দাঁড়াতে হবে : নাসীরুদ্দীন পাটোয়ারী

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

নাটোরে ভেজাল ওষুধের কারবার মূল হোতাসহ গ্রেফতার ৩

ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল : ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়