ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৮:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আমনুরা সড়কে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রওনক হাসান ওরফে শিশির(১৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শিশির চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা ফকিরপাড়া (কদমতলা) মহল্লার গোলাম রাব্বানীর ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যায় ঝিলিম ইউনিয়নের আতাহার বুলন্দপুর এলাকায়  মঞ্জুর অটোরাইস মিলের সামনে এ ঘটনাটি ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন মো. তাজবি ইসলাম(১৯) নামে আরও একজন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ঘটনার পর পুলিশ জনতার সহায়তায়  ট্রাকটি আটক করেলও এর চালক পালিয়ে যায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশা চালকের আত্মহত্যা

এলআরএফের ফল উৎসবে বিচারপতি, আইনজীবী ও সাংবাদিকদের মিলনমেলা

ফেনীর ৪ স্থানে বড় পর্দায় দেখানো হবে স্পেন-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচ

সিরিজ জিততে সহজ লক্ষ্য পেলো বাংলাদেশ

বগুড়ায় মমেনা হত্যা মামলায় দম্পতির জামিন নামঞ্জুর