ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ১০:৪৯ পিএম

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রকি মিয়া(৩১)।

সে ঠাকুরগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার