ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ১০:১৩ পিএম

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপ ও ভুয়া ওয়েব পেজে মুক্তিপণ আদায় দুই তরুণীসহ গ্রেফতার ৪

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপ ও ভুয়া ওয়েব পেজে মুক্তিপণ আদায় দুই তরুণীসহ গ্রেফতার ৪

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে হানিট্র্যাপের মাধ্যমে ভুক্তভোগীকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, এই চক্রটি সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এই অপরাধ সংঘটিত করে আসছিল। ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে তারা ভিকটিমদের সাথে যোগাযোগ স্থাপন করতো এবং তাদের বাসায় নিয়ে এসে মারধর করে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো। এ সকল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের নিকট থেকে টাকা আদায় করতো।

এ সংক্রান্ত তথ্য পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল ঐ বাসায় অভিযান চালিয়ে এই অপরাধের সাথে জড়িত ২ জন নারী ও ২ জন পুরুষ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলো- পত্নীতলা উপজেলার পুইয়া গ্রামের মৃত আল হেলালের ছেলে মাহফুজুর রহমান বাঁধন (২৬), শিবপুর সরদারপাড়া এলাকার মৃত কামরুজ্জামানের ছেলে  মমিনুর ইসলাম (২২) , জয়পুরহাট সদর উপজেলার হালাট্টী এলাকার মৃত খোরশেদ আলমের মেয়ে রুমা খাতুন (২০)  এবং নওগাঁর পোরশা উপজেলার সুতরইল এলাকার মৃত মামুনুর রশিদের মেয়ে সাদিয়া আক্তার মায়া (১৯)।

আরও পড়ুন

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তারা বেশ কিছুদিন যাবত বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে এই ধরনের কাজ করে আসছে। চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য অভিযান চলমান আছে।

এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এই চক্রের আরো সদস্য কারা জড়িত সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এসময় তিনি এই ধরনের হানিট্রাপ থেকে তরুণদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যমুনায় আবারও ভয়াবহ ভাঙন বিলীনের পথে জনতা উচ্চ বিদ্যালয়

বগুড়ায় শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্টে ৩ যানবাহনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে আবার বাইকারদের এক ঘন্টার হুড়োহুড়ি

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূর স্বাভাবিক মৃত্যু না হত্যা

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি খেলায় চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা

পাবনার বেড়ায় ভাঙারি বিক্রির আয়ে চলে কয়েকশ’ পরিবার