রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি খেলায় চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা
রংপুর জেলা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে রংপুর জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে তারাগঞ্জ থানা ৪০-৩৮ পয়েন্টে কোতোয়ালি থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে চ্যাম্পিয়ন দল টিমের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়া রানার্সআপ দল হিসেবে জেলা কোতোয়ালি থানা টিমকে রানার্স আপের ট্রফি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
যুবসমাজ আমাদের দেশের অন্যতম বড় শক্তি। তাদেরকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। চ্যাম্পিয়নশিপে রংপুর জেলার ৮টি থানার দল অংশগ্রহণ করে।
আরও পড়ুনফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মো. শরিফুল আলমসহ অন্যান্য অফিসার ফোর্সগণ।
মন্তব্য করুন







