ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ১০:২৮ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে ২০টি বাড়ি নদীগর্ভে বিলীন হুমকির মুখে আরও তিনশতাধিক বাড়িঘর

কুড়িগ্রামের রাজারহাটে ২০টি বাড়ি নদীগর্ভে বিলীন হুমকির মুখে আরও তিনশতাধিক বাড়িঘর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: তিস্তার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামের রাজারহাটে গত ২ দিনে ২০টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে প্রায় তিন শতাধিক বাড়ি ঘর। নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ কাজে আসছেনা।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁ গ্রাম ঘুরে দেখা যায়, প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তিস্তা নদীর ভাঙন চলমান রয়েছে। ভাঙনে রক্ষা পায়নি বাড়ি-ঘর, গাছপালা কিংবা আবাদি জমি। নদীর প্রবল স্রোতে ও বাতাসের কারণে কিছুক্ষণ পর পর ফসলি জমি ও ঘর বাড়ি নদীতে হারিয়ে যাচ্ছে। নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার জিও ব্যাগ ফেললেও সেগুলো বিলীন হয়ে যাচ্ছে।

তৈয়বখাঁ গ্রামের আজগার আলী বলেন, এই নিয়ে দুইবার বাড়িভিটা নদী গর্ভে চলে গেছে। আজ ঘর বাড়ি হুমকির মুখে তাই ঘর বাড়ি সরে নিয়ে যাচ্ছি। কেউ যদি থাকতে দেয় তাহলে থাকবো। চর বিদ্যানন্দ গ্রামের আব্দুল জলিল বলেন, পূর্বচর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দু’টি মসজিদ ভাঙনের কবলে পড়েছে। স্কুল ঘরটি ভেঙে গেলে ছেলে, মেয়েদের লেখা-পড়া বন্ধ হওয়ার উপক্রম হবে।

আরও পড়ুন

এছাড়া প্রায় ৩ শতাধিক বাড়ি ভাঙন হুমকিতে রয়েছে। যখন জিও ব্যাগ দেয়ার কথা তখন না দিয়ে এখন দিলে কি হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম জানান, ইতিমধ্যে ভাঙন কবলিত এলাকা গুলো পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে বাদশা এমপি

নাটোর সিংড়ার চলনবিলে ঘুরতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে

পাবনার চাটমোহরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

গাইবান্ধার সাদুল্লাপুরে শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার

বগুড়ায় সোহাগ হত্যা মামলার আসামি লক্ষীপুর থেকে গ্রেফতার