ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০৪:১৬ পিএম

আলজেরিয়ায় শিশু আশ্রয়কেন্দ্রে আগুনে নিহত ১১

আলজেরিয়ায় শিশু আশ্রয়কেন্দ্রে আগুনে নিহত ১১, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি শিশু আশ্রয়কেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। আগুনের কারণ এখনও জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিশেষ চাহিদাসম্পন্ন কয়েকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বিবিসি বলছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিট পর্যন্তও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে। অবশ্য নিহত ও আহতদের বয়স সম্পর্কে কর্তৃপক্ষ কোনও তথ্য জানায়নি। সিভিল প্রোটেকশন বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

মূলত গত কয়েক দিন ধরে আলজেরিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। এ সময়ের মধ্যে এক সপ্তাহে দেশটিতে প্রায় এক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। আলজেরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী সিফি ঘরিব আলজিয়ার্সের দুটি হাসপাতালে গিয়ে অগ্নিকাণ্ডে আহতদের খেঁাজখবর নিয়েছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ায় শিশু আশ্রয়কেন্দ্রে আগুনে নিহত ১১

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করলেন মেসি

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

বিজেপির পতন না দেখে মরব না : মমতা

নরসিংদীতে পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু