ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ০১:৩৫ পিএম

লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস

লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস, ছবি: সংগৃহীত।

উত্তর—পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা—পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে গতকাল ১৫ জুলাই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা—পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় এ লঘুচাপ সৃষ্টি হয়। এরপর দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস

জুলাই শহিদ দিবস আজ

জর্ডান—কুয়েত—বাহরাইনে হামলা ইরানের, অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

পাবনার সুজানগরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

রাতে মার্কিন বিমান হামলায় ইরানে নিহত অন্তত ৩৫