ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ রাস্তার বেহাল দশা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তাগুলোর বেহাল দশা দীর্ঘদিনের। বর্ষা এলেই এসব রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, অথচ সেদিকে তেমন নজর নেই কর্তৃপক্ষের। উল্টো গ্রামীণ সড়ক উন্নয়নের বরাদ্দ কমিয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ের সৌন্দর্যবর্ধন এবং কার্যালয় সজ্জাসহ বিলাসী প্রকল্পে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তবে উপজেলা প্রশাসন বলছেন, শহরের থেকে গ্রামীণ কাঁচা রাস্তা উন্নয়নে জোড় দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে, উপজেলায় মোট রাস্তার দৈঘ্য ১ হাজার ২৯ কি: মি:। এর মধ্যে পাকা ৩৪৩ কি: মি:। কাঁচা রাস্তা ৬৭৮ কি: মি: আর অন্যান্য ৮ কি:মি:। কাঁচা রাস্তাগুলো অবস্থা তেমন ভালো না।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মাইলের পর মাইল রাস্তা কাঁচা। রাস্তার উভয় পাশে হাজারো বসতবাড়ি। উপজেলা এবং ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগের ভরসা এসব কাঁচা রাস্তা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাঁদা আর পানিতে একাকার হয়ে যায়।
ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীদের যাতায়াত দুষ্কর হয়ে পড়েছে। রাস্তা খারাপ হওয়ায় কোনো জরুরি রোগী বা অন্তঃসত্ত্বা নারীকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এলাকায় অ্যাম্বুলেন্স বা অটোরিকশা প্রবেশ করতে চায় না। অথচ সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং এডিপি’র আওতায় প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ করেন। বরাদ্দের অর্থ সঠিক খাতে ব্যয় করা হয়না বলে অভিযোগ এলাকাবাসীর।
আরও পড়ুনএড. আবু সায়েম বলেন, সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত তৃণমূলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। কিন্তু গ্রামীণ রাস্তাঘাট অবহেলিত রেখে উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধন কোনো ভাবেই যৌক্তিক হতে পারে না।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার জানান, উপজেলা পরিষদের প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বচ্ছতার ভিত্তিতে কিছু সংস্কার কাজ করা হয়েছে। তবে গ্রামীণ সড়কগুলোর সমস্যা সমাধানে কিছু প্রকল্পও চলমান রয়েছে। আরো নতুন প্রকল্প গ্রহণ করা হবে, যাতে জনগণের ভোগান্তি কমে।
মন্তব্য করুন





_medium_1784128203.jpg)

