গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এক বিশাল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে স্থানীয় বিএনপির কার্যালয় থেকে বের হওয়া এই কর্মসূচিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি বুধবার দুপুর ২টায় কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। মিছিলটি কাশিয়ানী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আরও পড়ুনপ্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা এবং সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপির নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে। যেকোনো মূল্যে এই অপশক্তিকে প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1784114803.jpg)




_medium_1784110656.jpg)


