সাভারে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী আটক
ঢাকার সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল, চারটি হায়েস মাইক্রোবাস, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতাকর্মী ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। একই সঙ্গে তাদের ব্যবহৃত সাতটি মোটরসাইকেল, চারটি হায়েস মাইক্রোবাস, একটি ব্যানার ও দলীয় পতাকা জব্দ করা হয়।
আরও পড়ুনপুলিশের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৩ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1784110656.jpg)
_medium_1784110111.jpg)



