ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ১০:৪৯ এএম

৫—০ রেকর্ড! 

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য অবিশ্বাস্য সুখবর 

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার জন্য অবিশ্বাস্য সুখবর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ফুটবল সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টক এর বিশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের মধ্যকার হাই—ভোল্টেজ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমেরিকার অভিজ্ঞ অফিশিয়াল ইসমাইল এলফাথ।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবল বিশ্বে একটি অবিশ্বাস্য পরিসংখ্যান নিয়ে তোলপাড় চলছে, যেখানে দেখা গেছে লিওনেল মেসির দল ইসমাইল ইসমাইল এলফাথেরপরিচালনা করা ম্যাচে আজ পর্যন্ত একটিতেও হারেনি। এই মরক্কান—আমেরিকান রেফারি যখনই মাঠে মূল রেফারি কিংবা ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রতিবারই লিওনেল মেসির দল জয় নিয়ে মাঠ ছেড়েছে।

ওয়ার্ল্ড সকার টক তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে, লিওনেল মেসির দল ইসমাইল এলফাত অফিশিয়াল থাকা অবস্থায় মোট ৫টি ম্যাচ খেলেছে এবং ৫টি ম্যাচেই শতভাগ জয়ের নিখুঁত রেকর্ড বজায় রেখেছে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনাল, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই ম্যাচে এলফাথ ফোর্থ অফিশিয়াল হিসেবে ডাগআউটে ছিলেন। এর পাশাপাশি মেসির মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এলফাত তাদের মোট ৪টি ম্যাচ পরিচালনা করেছেন, যার সবকটিতেই মায়ামি জয়ী হয়, যার মধ্যে ২০২৩ সালের ঐতিহাসিক লিগস কাপ ফাইনালের ট্রফি জয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন

এই আসরে এটি ইসমাইল এলফাতের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে, এর আগে তিনি গ্রুপ পর্বে জাপান বনাম নেদারল্যান্ডস ও স্পেন বনাম উরুগুয়ে এবং রাউন্ড অফ ১৬—তে নরওয়ে বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচগুলো অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা করেন স্বামী

ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে মৌলিক প্রশ্নগুলো জানা জরুরি