ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০২:৩২ এএম

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

ছবি : সংগৃহীত, চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

চট্টগ্রামের সন্দ্বীপে ডাকাতির ঘটনায় জড়িত সাত জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। যৌথ অভিযানে তাদের কাছ থেকে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, গত ৯ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেয়ে ঘটনাস্থলে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করে কোস্ট গার্ড।

ঘটনার সূত্র ধরে গত ১৩ জুলাই সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও সন্দ্বীপ থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। একই সঙ্গে ডাকাতির সঙ্গে জড়িত সাতজন জলদস্যুকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গত ৯ জুলাই সংঘটিত ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল ও পাঁচটি মোবাইল ফোন। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

আটক সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক

ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল স্পেন

কেন এক মিনিট নীরবতা পালন করল ফ্রান্স-স্পেন?

২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

পেনাল্টি থেকে ওইয়েরজাবালের গোল, এগিয়ে গেল স্পেন

ইসরায়েলে সরাসরি তেল রফতানি শূন্যে নামাল ব্রাজিল