ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ১০:১২ পিএম

দিনাজপুরে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

দিনাজপুরে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে একটি অস্ত্র মামলায় একজনকে বিচারক দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডে দন্ডিত করে রায় প্রদান করেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার (পিপি) এড. মো. সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. রুবিনা পারভীন তার আদালতে দন্ডিত আসামি মো. সুমন সরদারের (৩৫) উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।

সূত্রটি জানায়, মামলার অভিযোগে প্রকাশ, গত ২০১৫ সালের ২৫ আগস্ট সকাল ১০টায় জয়পুরহাট র‌্যাব-৫ এর একটি অভিযনিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের নওপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়।

আরও পড়ুন

এসময় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামি সুমন সরদার তার ঘরের থেকে বস্তায় মোড়ানো একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল বের করে দেয়। এর সাথে দু’টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি এবং একটি রামদাসহ ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  ওই দিন দুপুর ১২ টায় র‌্যাব এর ডিএডি, নায়ক সুবেদার মো. আলতাফ হোসেন বাদি হয়ে জেলার হাকিমপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

মামলাটি বিচার আমলে বাদিপক্ষের সাক্ষ্য প্রমাণ শেষে, বিচারক আসামি সুমন সরদারকে দোষী সাব্যস্ত করে, ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দন্ডিত করার রায় প্রদান করেন। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, মামলাটি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মো. সিরাজুল ইসলাম এবং আসামি পক্ষে এড. অপূর্ব রায় পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা ডিম স/ন্ত্রা/সী আমরা তোমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাই : নাসীরুদ্দীন পাটওয়ারী

দিনাজপুরে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে ভারতীয় নেশার এ্যাম্পুলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যে সংসদ জনতার নয়, সেই সংসদকে ধিক্কার জানাই : নাসির উদ্দীন পাটোয়ারী

উন্নতমানের চিকিৎসা সেবা শুরু বগুড়ার সারিয়াকান্দি হাসপাতালে