ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৬:২৮ পিএম

বাংলাদেশে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’

সংগৃহীত,বাংলাদেশে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে এবার বাংলাদেশে বাংলাদেশে আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলে বাংলাদেশের জেনজিরা।

‘We are not insulted, We are awakened’ স্লোগানে খোলা ফেসবুক পেজটিতে বেলা পৌনে ৫টা পর্যন্ত ১ হাজার ৩ জন ফলোয়ার যুক্ত হয়েছে।
টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

আরও পড়ুন


‘ব্রয়লার চিকেন পার্টি’ ফেসবুক পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে।

এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে জন্ম নেয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

বাংলাদেশে আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পরীক্ষা দু-এক দিন পেছানো গেল না, শিক্ষামন্ত্রীকে রুমিনের প্রশ্ন

৬ দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

বিশ্বকাপ থেকে বাদ পড়া ডাচ রেফারির মৃত্যু