ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ১০:০৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে ভারতীয় নেশার এ্যাম্পুলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে ভারতীয় নেশার এ্যাম্পুলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩শ’ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী আবুজার রহমানকে (৩০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবুজার রহমান পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউপির উচনা গ্রামের শাহার উদ্দিনের ছেলে।

জয়পুরহাট জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম আসাদ জানান, গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চোরাইপথে আসা এ্যাম্পুলসহ আবুজারকে গ্রেফকার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জানায়, সমগ্র জেলাসহ বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে ডিবিসহ অন্যান্য ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে ভারতীয় নেশার এ্যাম্পুলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যে সংসদ জনতার নয়, সেই সংসদকে ধিক্কার জানাই : নাসির উদ্দীন পাটোয়ারী

উন্নতমানের চিকিৎসা সেবা শুরু বগুড়ার সারিয়াকান্দি হাসপাতালে

পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

লালমনিরহাটে দুলাল হত্যা মামলায় একজনের যাবজ্জীবন