ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৯:৩২ পিএম

বগুড়ার শাজাহানপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদন্ড

বগুড়ার শাজাহানপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদন্ড

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে হেরোইন সেবনের দায়ে আল আমিন (৩৩) নামের এক যুবককে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আল আমিন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয় মাইল মন্ডল পাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া 'ক' সার্কেলের সহযোগিতায় আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর পন্ডিতপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

আরও পড়ুন

অভিযান কালে আল আমিনকে হেরোইন সেবনরত অবস্থায় আটক এবং তার নিকট থেকে হেরোইন সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আকটকৃত আল আমিন ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১শ’টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে হেরোইন সেবনের দায়ে যুবকের কারাদন্ড

বান্দরবানে ধারের ৫০০ টাকাকে কেন্দ্র করে মারধরে যুবকের মৃত্যু

চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার

পাবনায় ট্রেনে কাটা পড়ে কিশোরী নিহত

বগুড়ার আদমদীঘিতে কুকুরের কামড়ে ৭ জন আহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নাট্যজন সম্মাননা’ পেলেন আবুল হায়াত