পূর্বনির্ধারিত সময়েই এইচএসসি পরীক্ষা
স্থগিত হচ্ছে না চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা। চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বিভিন্ন বোর্ডের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আজ মঙ্গলবার বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। বৈঠকে এইচএসসি পরীক্ষা নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আরও পড়ুনবৈঠকে জানানো হয়, সারা দেশে পরীক্ষা গ্রহণের সুষ্ঠু পরিবেশ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সভায় উপস্থিত সকলের সম্মতিতে চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে শুধুমাত্র একটি কেন্দ্রের ভিডিও কিংবা পুরনো ভিডিও ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে বলে জানানো হয় সভায়। এসব গুজবের বিষয়ে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







