ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০১:২৮ পিএম

জুনে মোট দুর্ঘটনার ৩২.৩৩ শতাংশই মোটরসাইকেলের : যাত্রী কল্যাণ সমিতি

জুনে মোট দুর্ঘটনার ৩২.৩৩ শতাংশই মোটরসাইকেলের : যাত্রী কল্যাণ সমিতি, ছবি: সংগৃহীত।

জুন মাসে দেশে ৫৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত এবং ১৩২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। একই সময়ে রেলপথে ৫৩টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এছাড়া নৌ পথে ৫টি দুর্ঘটনায় নিহত ৫ জন, আহত ৫ জন হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানায় এই সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে। সংগঠনটির দাবি, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সব দুর্ঘটনার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয় না। প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৩৩ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ ও আহতের ৯ দশমিক ৯৭ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগে ১২৮ টি সড়ক দুর্ঘটনায় ১২৬ জন নিহত ও ৩৭৩ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে ২৫ টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

আরও পড়ুন

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১১৬ জন চালক, ৮২ জন পথচারী, ২৯ জন পরিবহন শ্রমিক, ৮৭ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক, ৫২ জন নারী, ৫৫ জন শিশু, ১ জন সাংবাদিক, ১ প্রকৌশলী এবং ১০ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। তাদের মধ্যে নিহত হয়েছে—২ জন পুলিশ সদস্য, ১ জন সেনাবাহিনী সদস্য, ১ জন প্রকৌশলী, ১১১ জন বিভিন্ন পরিবহনের চালক, ৭১ জন পথচারী, ৪৫ জন নারী, ৪৭ জন শিশু, ৬০ জন শিক্ষার্থী, ১১ জন পরিবহন শ্রমিক, ১০ জন শিক্ষক, ও ০৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে মোট দুর্ঘটনার ৩২.৩৩ শতাংশই মোটরসাইকেলের : যাত্রী কল্যাণ সমিতি

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটা জনগণ দেখতে চায় : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌ—ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো ইরান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের

মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ