ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ১২:৩৪ পিএম

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজশাহীর নওদাপাড়া, শিরোইল বাস টার্মিনালে শ্রমিকদের একাংশের ডাকা কর্মবিরতির কারণে বাসগুলো ছেড়ে যায়নি। ফলে বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।

এর আগে সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ও নির্বাচন আয়োজন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের প্রতিনিধি এবং শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

তবে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু। এসময় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়ে যায়। বৈঠক শেষে শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিরে তাৎক্ষণিকভাবে রাজশাহী থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। সেই সময় ১০ থেকে ১৫ মিনিট বাস বন্ধ থাকার পরে আবার চালু হয়। এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল থেকে আবারও বাসগুলো বন্ধ রাখেন শ্রমিকদের একাংশ।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে। প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধি রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। ফলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি ভণ্ডুল হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে বাসচলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, সকালে বাস চালু ছিল। তার কিছুক্ষণ পরে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন শুধু উপজেলা পর্যায়ে বাস বন্ধ রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বগুড়ার সাতমাথায় শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী

চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন

‘সৌভাগ্যের’ নীল জার্সিতে মাঠে নামবে আর্জেন্টিনা

অনশন চালিয়ে যাচ্ছেন ককরোচ পার্টির সোনম