কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রেনে কাটা পড়ে মাসুদ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গচিহাটা এলাকার চাঁন মিয়ার ছেলে।
আজ সোমবার (১৩ জুলাই) সকালে গচিহাটা রেল স্টেশনসংলগ্ন রেললাইনের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোনো একসময় সহশ্রম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা রেলস্টেশন থেকে কিছুটা দূরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনগচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আরিফ হক ভূঁইয়া বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা সত্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়ায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1783937880.jpg)






