ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৬:৪৫ পিএম

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ শ্রমিক

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ শ্রমিক

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।

আজ রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শ্রমিকরা পুরাতন থানা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক হিসেবে কর্মরত রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করতেই মাটির নিতে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

আরও পড়ুন

এতে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা শ্রমিক কামরুল হাসানও ডান পায়ে জখম হন।স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহত দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ওই স্থানে আগে থেকেই বিস্ফোরক মাটি চাপা পড়ে ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ শ্রমিক

টিআইবিতে নিয়োগ, মাসিক বেতন ১ লাখ ৯৭ হাজার

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

পানির নিচে ঢাকার বংশাল, দুর্ভোগে নগরবাসী

বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : চট্টগ্রামে বন্যা পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম