ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ১০:১৮ পিএম

রংপুরের গঙ্গাচড়ায় বৃষ্টি ও তিস্তার পানি বৃদ্ধিতে বিপাকে বাদামচাষি

রংপুরের গঙ্গাচড়ায় বৃষ্টি ও তিস্তার পানি বৃদ্ধিতে বিপাকে বাদামচাষি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় অতিবৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। এতে বিপাকে পড়েছেন চরাঞ্চলের বাদামচাষিরা। নদীতে পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে অনেক বাদাম ক্ষেত।  কৃষকেরা কোনো রকমে বাদাম তুলে আনলেও শুকাতে না পেরে ভেজা বাদামে অঙ্কুর গজিয়ে নষ্ট হচ্ছে। এতে উৎপাদন খরচ না ওঠায় তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর রবি মৌসুমে ৯০ হেক্টর এবং খরিফ-১ মৌসুমে ৩৮০ হেক্টরসহ মোট ৪৭০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। মোট সম্ভাব্য উৎপাদন প্রায় ১ হাজার ২২২ মেট্রিক টন। কৃষি বিভাগের হিসেবে অতিবৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধিতে এখন পর্যন্ত প্রায় ২ হেক্টর জমির বাদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) সরেজমিন গঙ্গাচড়া উপজেলার চর ছালাপাক, নরশিং, আলফাজটারী, শেখপাড়া, চর মহিপুর, চর ইচলি ও শকরদহ এলাকা ঘুরে দেখা যায়, তিস্তার পানি নেমে গেলেও অনেক জমিতে বালুর আস্তর জমে আছে। কৃষকেরা পানির মধ্য থেকে বাদাম তুলে এনে রাস্তার ধারে ও বাড়ির উঠানে পলিথিন বিছিয়ে শুকানোর চেষ্টা করছেন। কিন্তু রোদ না থাকায় তা সম্ভব হচ্ছে না। অনেক বাদামে ইতোমধ্যে অঙ্কুর গজিয়েছে। এতে বাজারমূল্যও কমে যাচ্ছে।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুবেল হুসেন বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস পাওয়ার পর থেকেই চরাঞ্চলের কৃষকদের দ্রুত বাদাম তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। অনেক কৃষক তা করতে পেরেছেন। তবে যাদের জমি পানিতে তলিয়ে গেছে এবং যারা ভেজা বাদাম শুকাতে পারছেন না, তারা সমস্যায় পড়েছেন। এখন পর্যন্ত প্রায় ২ হেক্টর জমির ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় বৃষ্টি ও তিস্তার পানি বৃদ্ধিতে বিপাকে বাদামচাষি

পঞ্চগড়ে নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে বেরিকেড দিয়ে ডাকাতি ট্রাকে মিলল ৫টি মৃত গরু, গ্রেফতার-৩

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক স্থানে নারী ও যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, আটক ১

দিনাজপুরের বীরগঞ্জে কাদাযুক্ত সড়কে ধানের চারা রোপণ করে শিশুদের নীরব প্রতিবাদ