ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ০৯:৫৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক স্থানে নারী ও যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক স্থানে নারী ও যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, আটক ১

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে বসতবাড়ি থেকে আজ শুক্রবার (১০ জুলাই) ভোরে গৃহবধূ মিম খাতুনের(১৮) মরদেহ এবং নিখোঁজের ২ দিন পর হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের রাস্তার পাশ থেকে সবুজ হোসেন(৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত মিম খাতুন মশিপুর মধ্যপাড়া গ্রামের রাসেলের স্ত্রী ও উত্তরপাড়ার আব্দুল আলীমের মেয়ে এবং সবুজ হোসেন উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে বলে জানা যায়।

জানা যায়, গত বুধবার রাত ১০টায় ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় সবুজ। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। আজ শুক্রবার (১০ জুলাই) সকালে তার মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।  অপরদিকে মিম খতুনের পরিবারের সদস্যদের অভিযোগ, মেয়েকে গলা টিপে ও পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কারণ তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।

আরও পড়ুন

এদিকে দু’টি হত্যাকাণ্ডের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, মশিপুরের গৃহবধূ মিম খাতুনের গলায় একাধিক দাগ রয়েছে। এব্যাপরে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং স্বামী রাসেলকে আটক করা হয়েছে। অপরদিকে নিহত সবুজ হোসেনের পরিচয় শনাক্ত এবং উদ্ধারের সময় দেখা যায় তার চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

নিহত সবুজের বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। দুইটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে আমন ধানের ফলন বিপর্যায়ের আশঙ্কা, কচুরিপানায় ঢাকা গাজনার বিল

১

জবি আইটি সোসাইটির নবনির্বাচিত সভাপতি মেহেদী, সম্পাদক তানজিল

২

নীলফামারীর ডিমলায় যান্ত্রিক যন্ত্রে বিলুপ্তির পথে কাঠের লাঙল, বাঁশের জোয়াল

৩

পাবনা চাটমোহরে বড়াল নদীর সেতুতে সংযোগ সড়কে ধ্বস

৪

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ

৫

বগুড়ায় বাড়ছে সাইবার অপরাধ, ট্রাইবুনাল গঠনের দাবি

৬