ভিডিও বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬ ১২:৫০ এএম

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র নয়

ছবি : সংগৃহীত, ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র নয়

বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য ১২টি দেশে বহির্গমন ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখন থেকে এসব দেশে যেতে হলে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া কোনো কর্মীকে বহির্গমন ছাড়পত্র দেওয়া হবে না।

বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালকের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রণালয়ের কর্মসংস্থান-৩ শাখা। উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার আওতায় থাকা ১২টি দেশ হলো—সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, এসব দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন থাকতে হবে। এই অনুমোদনের ভিত্তিতেই বহির্গমন ছাড়পত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বিএমইটি।

তবে ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন এই নির্দেশনা জারির নির্দিষ্ট কোনো কারণ মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র নয়

১

রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক

২

ফের জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

৩

আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ইলন মাস্কের

৪

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

৫

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬