ফের জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার পর রিকশায় এসে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান। তিনি জানান, দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে শেরেবাংলা নগর থানার সাবেক গণভবন এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
এর আগে গত ১৪ অক্টোবর একই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।
আরও পড়ুনওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। বিস্ফোরণের স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত হলে প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1793789477.jpg)

