ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ০৯:৩৩ পিএম

বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে ২১ মাস বয়সের শিশুর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে ২১ মাস বয়সের শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুকরের পানিতে পড়ে সুরভী আক্তার নামের ২১ মাস বয়সের এক শিশুকণ্যার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২ টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির চেচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুরভী আক্তার ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়দের ধারনা, শিশু সুরভী আক্তার তাদের বাড়ির পাশে পুকুর পাড়ে হামাগুড়ি দিয়ে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। তার বাবা মা সন্তানকে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে সুরভী আক্তারের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে সংবাদ পেয়ে আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করেন।

আরও পড়ুন

কোন বাদী না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন বলে পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে ২১ মাস বয়সের শিশুর মৃত্যু

বগুড়ায় জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত জনগণ জামায়াতকে দেশের দায়িত্ব দিতে চায়: মাওলানা আব্দুল হালিম

প্যারোলে মুক্ত হয়ে মায়ের জানাজায় অংশ নিলেন জয়পুরহাটের ক্ষেতলালে ডাকাতদলের সদস্য আবুল হায়াত

বগুড়ায় বৃষ্টি বিরতি থাকলেও অনেক সড়কের পানি নামেনি

মুক্তি পেল জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’

বংশালে দোকানে বিস্ফোরণে একজন নিহত