বগুড়ার দুপচাঁচিয়া পৌর প্রশাসক সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠে
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানের মত দুপচাঁচিয়া উপজেলায় নিম্ন চাপের প্রভাবে গত ৩দিন ধরে কখনো মাঝারি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে পৌর এলাকার নিম্ন অঞ্চল জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে মানুষের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এর মধ্যে পৌরসভার ৩নং ওয়ার্ডে বম্বোপাড়া, সুখানগাড়ী, ৫নং ওয়ার্ডে উত্তর মন্ডলপাড়া, ৬নং ওয়ার্ডে চৌধুরিপাড়া, ২নং ওয়ার্ডে পাইকপাড়ার অনেক বাসা বাড়িসহ ব্যবসা প্রাতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।
এতে এই এলাকার মানুষের বাসা বাড়িতে বসবাস করা যেমন কঠিন হয়ে পরেছে তেমনি চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর প্রশাসক ইউএনও শাহ্রুখ খান গত বৃহস্পতিবার এলাকার জনগণের দুর্ভোগ কমাতে ও জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন ও জলাবদ্ধ এলাকার সাধারন মানুষের সাথে কথা বলে তাদের দুর্ভোগ লাঘেবে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এদিকে গতকাল শুক্রবার পাইকপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে আটকে থাকা পানি অপসারনের জন্য এক্সেভেটর দিয়ে পুরাতন ড্রেন কেটে দেওয়ার ব্যবস্থা করেন। গতকাল শুক্রবার এ বিষয়ে পৌর প্রশাসক ইউএনও শাহ্রুখ খান বলেন গত বুধবার সকাল থেকে ৩দিনে কখনো মাঝারি আবার কখনো মুষলধারে বৃষ্টিতে পৌরসভার নিচু এলাকাগুলো বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে সাধারন মানুষ ভোগান্তিতে পরেছে। জলাবদ্ধত থেকে এসব মানুষকে মুক্তি দিতে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ময়লা আবর্জনা দিয়ে বন্ধ ড্রেনগুলোর মুখ পরিষ্কার করার কার্যক্রম চালানো হচ্ছে। এ ব্যাপারে তিনি পৌরবাসীর সহযোগীতা কামনা করেন।
আরও পড়ুনগতকাল শুক্রবার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মাদ সাইফুল আবেদিন জানান গত ৩ দিনে বৃষ্টিতে উপজেলার ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। মাঠে কোনো ফসল নেই। তবে কিছু এলাকায় শাক-সবজি রয়েছে। এসব জমিতে জলাবদ্ধতার পানি বের করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী আরো ২-৩ দিন মুষলধারে বর্ষন হলে শাক-সবজির জমি গুলো ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।
মন্তব্য করুন








