ভিডিও শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১০ জুলাই, ২০২৬ ০৮:১১ পিএম

রংপুরের তারাগঞ্জে হেরোইন ও ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে হেরোইন ও ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুর্শা থেকে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কুর্শা ইউনিয়নের জিগাতলা গ্রামের আতাহার আলীর ছেলে মফেল উদ্দিন (২৫) ও একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে বেলাল হোসেন (৩০)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ ও তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আরও পড়ুন

পরে দুই মাদক কারবারির শরীরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাবলেট ও ২২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে হেরোইন ও ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. পাভেল হৃদরোগে আক্রান্ত 

১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন

বগুড়ার সারিয়াকান্দিতে সোনালী আঁশের সেই সুদিন আবারো ফিরছে